উত্তরদিনাজপুর

ইটাহারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যাক্তি

ইটাহারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যাক্তি। এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইটাহার থানার কুরমানপুরে। এদিন নিজের বাড়িতে লাইনের বোর্ডে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয় বাবা শম্ভু দাস(৬২)। সেই সময় ছেলে রাজকুমার দাস(৩২) বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎ পৃষ্ট হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুই জনকে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে বাবা শম্ভু দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। ছেলে রাজকুমার দাসকে গুরুত্বর আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসক। প্রাথমিক তদন্তে জানা যায়, শর্টসার্কিটের কারণে এই ঘটনাটি ঘটেছিল বলে জানান ইটাহার থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকায়।